লালমনিরহাটে এনজিওর কার্যালয়ে লাঞ্ছিত করা হলো দুই সাংবাদিককে

বিশেষ প্রতিনিধিঃ
এনজিওর কার্যালয়ে লাঞ্ছিত করা হলো দুই সাংবাদিককে। লালমনিরহাট সদর উপজেলার বানভাসা মোড়ে ইউএসডিও নামক এক এনজিওর কার্যালয়ে দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) ইউএসডিওর লালমনিরহাট কার্যালয়ে আরটিভির লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুল ইসলামকে হেনস্তা করা হয়। এই ঘটনায় আহত সাংবাদিক মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, রবিবার দুপুর ২টার সময় ইউএসডিওর কার্যালয়ে বক্তব্য নিতে গেলে ইউএসডিওর কর্মকর্তা সুজন মিয়া, এরশাদ আলী, রমজান আলী খাদেমুল ইসলাম মারধর করেন।

শিরোনাম