ট্যাক্স পরিশোধ না করায় মার্কেটের সামনে ময়লার স্তূপ দেয়া হলো

বিশেষ প্রতিনিধিঃ
ট্যাক্স পরিশোধ না করায় মার্কেটের সামনে ময়লার স্তূপ দেয়া হলো। চাঁদপুর পৌরসভার ট্যাক্সের বকেয়া ৩০ লাখ টাকা পরিশোধ না করায় শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ রেখে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। ব্যতিক্রমী এই শাস্তির ঘটনা ঘটে রবিবার (৯ নভেম্বর) সকালে শহরের পৌর বাস স্টেশন এলাকায়।

এই ঘটনায় সমগ্র চাঁদপুরজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ ব্যতিক্রমী এই শাস্তির জন্য চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষে ধন্যবাদ জানান। আবার কেউ কেউ এই অমানবিক এবং পরিবেশ দূষণকারী কর্মকাণ্ডের জন্য নানাভাবে সমালোচনা করেন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দেড় বছরে চাঁদপুর পৌরসভার জনদুর্ভোগ নিরসনে কোনও উদ্যোগ বা উন্নয়ন নেই। অথচ পৌর প্রশাসক এই দেড় বছরে দুইবার পানির বিল ও পৌরসভার ট্যাক্স বাড়িয়েছে।

শিরোনাম