ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এনসিপি ভোটই পাবে না: মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি:
ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, এনসিপি ভোটই পাবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পিআর পদ্ধতি আমরা গ্রহণ করবো না। কিন্তু জামায়াত বলছে, পিআর পদ্ধতিতেই ভোট করতে হবে। সেটা না করলে নাকি ভোট হবে না। ভোটকে এত ভয় পাচ্ছে কেন তারা? কারণ তারা জানে, ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না। আর জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে এনসিপি। ওরা তো ভোটই পাবে না। তারা বলছে সনদ বাস্তবায়ন করতে হবে। এগুলো শুধুই বিভ্রান্ত করা। ভোট পেছানো আর আগের ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত। আমরা সংস্কারের যেগুলোতে একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষে থাকবে। অন্য কিছুর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকেই নিতে হবে।’

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিরোনাম