চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

বিশেষ প্রতিনিধিঃ
চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন। ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এবং বিসকা মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে শম্ভুগঞ্জ এবং বিসকা মাঝামাঝি এলাকায় পৌঁছলে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। পরে ট্রেন থামিয়ে চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিন বিকল হয়ে যায়।

শিরোনাম