ব্যবসায়ীকে আ.লীগের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দিলো ছাত্রদল
বিশেষ প্রতিনিধিঃ
ব্যবসায়ীকে আ.লীগের দোসর আখ্যা দিয়ে অনুষ্ঠান থেকে বের করে দিলো ছাত্রদল। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে একটি অনুষ্ঠান থেকে বের করে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দেন তারা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে এ ঘটনা ঘটে। ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এ খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীসহ কলেজের কিছু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে তাকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করেন।