টিএসসিতে ককটেল বিস্ফোরণ,আহত-২

সংবাদ জমিন রিপোর্টঃ
টিএসসিতে ককটেল বিস্ফোরণ,আহত-২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে সেখানে ২টি ককটেল বিস্ফোরণের ঘট্না ঘটে। এতে কেউ গুরুতর আহত না হলেও ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করে।শাহবাগ থানার সাব ইন্সপেক্টর কামাল উদ্দীন জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এগুলো ককটেল হতে পারে। তবে জব্দ করা আলামত দেখে এক্সপার্টরা জানাতে পারবে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, এতে সামান্য কিছু বারুদ থাকতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার হেঁটে বাসায় যাওয়ার সময় তার পিঠে ককটেল লাগে। এছাড়া, নিউজ টোয়েন্টিফোরের একজন মাল্টিমিডিয়া রিপোর্টার নাজমুস সাকিবের বাইকে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং বাইকের ‘তেলের ট্যাংক’ ফেটে যায়। তিনি ব্যথা পেয়েছেন।

শিরোনাম