সিলেটে বিটিসিএলের দুটি গুদামের আগুন নিয়ন্ত্রণে

বিশেষ প্রতিনিধিঃ
বিটিসিএলের দুটি গুদামের আগুন নিয়ন্ত্রণে। সিলেট নগরীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত দুটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেমিপাকা দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, ‘এটি নিছক একটি দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে নাশকতার কোনও আলামত পাওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।’

শিরোনাম