মানিকগঞ্জের সিংগাইরে “ডেভিলহান্ট” অভিযানে আটক-৫

সংবাদ জমিন রিপোর্ট:
মানিকগঞ্জের সিংগাইরে “ডেভিলহান্ট” অভিযানে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে,,মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন, বায়রা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও মহিলা লীগ নেত্রী সেলিনা (৩৮), ধল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ (৫৪), সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শাহিন (৫০), জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক বরুণ ঘোষ (৪৮) ও চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক (৫২)

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম সংবাদ মাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধল্লা পুলিশ ফাঁড়ি পোড়ানো এবং প্যারামাউন্ট এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

শিরোনাম