শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার সাথে জড়িত গ্রেফতারকৃত ৫ আসামি রিমান্ডে

সংবাদ জমিন রিপোর্টঃ
হত্যার সাথে জড়িত গ্রেফতারকৃত ৫ আসামি রিমান্ডে। রাজধানীর পুরোনো ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন হত্যাকাণ্ডে গ্রেফতার পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা, কোতয়ালী জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন কড়া পুলিশি নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মো. ফারুক হোসেন ফয়সাল (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) ও মো. ইউসুফ জীবন (৪২)।

শিরোনাম