ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ফাঁকা হয়ে গেছে রাজধানী

সংবাদ জমিন রিপোর্টঃ
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ফাঁকা হয়ে গেছে রাজধানী । রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম দেখা গেছে। সড়কে যানবাহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়।

শিরোনাম