মানিকগঞ্জের সাটুরিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্রলীগ নেতা গ্রেফতার। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান তালুকদার দাউদকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সতর্ক অবস্থান নিয়েছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য,সাইদুজ্জামান তালুকদার উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের হযরত আলীর ছেলে। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদারের ভাই। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিরোনাম