মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে,জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের কোনো কাগজপত্র বা আসবাবপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালেই সাটুরিয়া থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা পুলিশ সদস্যরা ও মানিকগঞ্জ পুলিশ সুপার ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

শিরোনাম