মূল ফটকে তালা দেয়ার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত

বিশেষ প্রতিনিধিঃ
মূল ফটকে তালা দেয়ার ঘটনায় ৫ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্পাসের পাঁচটি অ্যাকাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এসব জায়গায় দায়িত্বে থাকা ৫ নিরাপত্তা প্রহরীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া নিরাপত্তা প্রহরীরা হলেন,মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান), মো. আলী আহমেদ (কার্জন হলের পিছনের গেট)।

শিরোনাম