রাজধানীতে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীতে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। রাজধানী ঢাকায় সকালে যান চলাচল সীমিত থাকলেও দুপুরের পর ধীরে ধীরে বাড়তে শুরু করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাভাবিক দিনের তুলনায় এখনও রাস্তায় যানবাহন তুলনামূলকভাবে কম। এর পাশাপাশি মেট্রোরেলে অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা খুবই কম দেখে গেছে।

গত কয়েকদিনের বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতংকিত হয়ে পড়েছে নগরবাসী। সবাই এখনও সতর্ক। অনেকেই জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না। অফিস-আদালত খোলা থাকায় কর্মজীবীদের বের হতে হয়েছে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি ছিল খুবই কম। যেসব স্কুল-কলেজে ক্লাস চলেছে, সেখানে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম।

শিরোনাম