মিরপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
বাসে আগুন। রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করে রাখা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শিরোনাম