এনসিপির মিছিলের সামনে জয়বাংলা শ্লোগান

বিশেষ প্রতিনিধিঃ
এনসিপির মিছিলের সামনে জয়বাংলা শ্লোগান। নারায়ণগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে এক যুবক হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ওই যুবককে ধাওয়া দেন নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের চাষাড়া বাগে জান্নাত মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে। তবে জয় বাংলা স্লোগান দেওয়া ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক বহিরাগত যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও তারা ওই যুবককে ধাওয়া দেন। এ সময় ওই যুবক দৌড়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে ওই যুবককে না পেয়ে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি নিয়ে এগিয়ে যান। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে শেষ হয়।

শিরোনাম