বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে শেখ মুজিবের ভাস্কর্য

বিশেষ প্রতিনিধিঃ
গুঁড়িয়ে দেয়া হয়েছে শেখ মুজিবের ভাস্কর্য। ঝিনাইদহ শহরের ‘প্রেরণা-৭১’ চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে থাকা ভাস্কর্যটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সাবেক সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ‌‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। এখনও তারা সেই কাজ করে যাচ্ছে। হায়েনার মতো তারা আবার অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। এজন্য বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।’

শিরোনাম