সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদীর বাড়িতে হামলা-ভাঙচুর

সংবাদ জমিন রিপোর্টঃ
হামলা-ভাঙচুর। ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর ঝিনাইদহের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি হামলা চালিয়ে এ ভাঙচুর করেছেন।

নাসের শাহরিয়ার জাহেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন—কয়েকটি সংবাদমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছে। ঘনিষ্ঠজনরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রার্থী হওয়ার সংবাদ শেয়ার করে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

শিরোনাম