ঢাকাসহ আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

সংবাদ জমিন রিপোর্টঃ
নতুন ডিসি নিয়োগ। জাতীয় নির্বাচনের আগে চতুর্থ বারের মতো আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্বিতীয় দফায় এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে এ দিনই সন্ধ্যার পর ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা ও রাঙামাটিতে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শিরোনাম