গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে স্টাফদের তালাবদ্ধ করে শ্রমিক বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
বকেয়া বেতনের দাবিতে স্টাফদের তালাবদ্ধ করে শ্রমিক বিক্ষোভ। গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার ভেতরে অবস্থান করছেন শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সোয়া ১১টা) শ্রমিকরা কারখানার ভেতরে এবং মূল ফটকের সামনে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কোনাবাড়ী (আমবাগ) এলাকার এ জে গ্রুপের হানিওয়েল গার্মেন্টস লিমিটেড পোশাক শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকজন স্টাফকে কারখানার ভেতরে আটকে রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিরোনাম