সাভারের আশুলিয়ায় পিকআপে আগুন দিলো দুর্বৃত্তরা

সাভার প্রতিনিধিঃ
পিকআপে আগুন দিলো দুর্বৃত্তরা। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে একটি পিকআপ দাঁড় করিয়ে রাখা ছিল। ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে চালকের আসনের অংশটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তারা দ্রুত সেখান থেকে চলে যান। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শিরোনাম