রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ
ড্রোন হামলায় কিয়েভে ৪ জনের মৃত্যু। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি রুশ হামলাকে ‘নীচ ও পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কিয়েভে প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ডজনখানেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিরোনাম