পুরুষ শিক্ষার্থীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষক কারাগারে

সংবাদ জমিন রিপোর্টঃ
পুরুষ শিক্ষার্থীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষক কারাগারে। শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. এরশাদ হালিমকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় ড. এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মিলন তাকে আদালতে হাজির করেন। ঢাবি রসায়ন বিভাগের ৮ শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন।

শিরোনাম