৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে নিম্ন আদালত বসবে না

সংবাদ জমিন ডেস্কঃ
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে নিম্ন আদালত বসবে না। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার স্ত্রীকে কুপিয়ে আহত ও ছেলেকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। ওই ঘটনায় দেশের সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্তসহ দুটি দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি আদায়ে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায়, সারা দেশের অধস্তন আদালতগুলোতে কলম বিরতি পালনের অংশ হিসেবে বিচারকরা আদালতের বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না বলে জানা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় লিমন মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শিরোনাম