ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা থেকে আশরাফুলকে হত্যা করা হয়

সংবাদ জমিন রিপোর্টঃ
১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা থেকে আশশরাফুলকে হত্যা করা হয় । রাজধানীর শনিরআখড়া এলাকায় রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে ১০ লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)। এ মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরের (৩৩) স্বীকারোক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৩।

শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে শামিমাকে গ্রেফতার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো সহযোগিতায় জড়িত ছিলেন। শনিবার (১৫ নভেম্বর) সকালে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।

এদিকে, এ ঘটনায় প্রধান আসামি জরেজকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। এ বিষয়ে ডিবি’র সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে পুলিশে সূত্রে জানা গেছ।

শিরোনাম