ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

বিশেষ প্রতিনিধিঃ
মহাসড়কে বাসে আগুন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দাঁড়িয়ে থাকা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নির্বাপণ করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনের সড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।

শিরোনাম