স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে বহুল আলোচিত ফোর মার্ডার মামলার আসামী আনোয়ার কসাইকে গ্রেপ্তারের জের ধরে যুবদলের দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।শুধু তাই ময়, তার লোকজন স্থানীয় ঐ দুই যুবদল নেতার বাড়িতে ভাংচুরসহ প্রাননাশের হুমকি দিয়েছে দুস্কুতকারীরা।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা মিয়া ও আসাদুজ্জামান নুর এবং মোক্তার হোসেন বাদি হয়ে সিংগাইর থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আসাদুজ্জামান নুর ও মোক্তার হোসেন উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর পারিল গ্রামের মৃত. জবেদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য পদে দায়িত্ব পালন করছেন। অপর ভুক্তভোগী মোস্তফা মিয়া বলধারা ইউনিয়ন যুবদলের সদস্য।এ ব্যাপারে পৃথক দুইটি মামলা হয়েছে।