সংবাদ জমিন রিপোর্টঃ
সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় হিরো আলমের জামিন।সাবেক স্ত্রী বলেন, চার বছর সংসার করে আমাকে বলে বাজে মেয়ে। আমি নাকি কলগার্ল। আমি হিরো আলমের দ্বারা সাইবার বুলিংয়ের শিকার। সে হুমকি দেয়, খেলা জমবে আমি হিরো আলম। তার সঙ্গে লিখিত আপোশ হয়নি আমার। এতদিন আমার জিম্মায় ছিল সে। হিরো আলম নৃশংস ভাবে মিডিয়ার সামনে আমাকে তালাক দেয়’—সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন রিয়া মনি।
এরপর বিচারক হিরো আলমকে লক্ষ্য করে বলেন, আপনি তাকে ভয়ভীতি দেখান? হিরো আলম বলেন, না স্যার। আর কখনও ভয়ভীতি দেখাবেন? হিরা আলম বলেন, না স্যার। আর একটাও শব্দ করবো না।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রীর (রিয়া মনি) করা মামলায় ২০০ টাকা মুচলেকা দেওয়ার শর্তে হিরো আলমের জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক রাকিবুল হাসান এ আদেশ দেন। দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।