হাইকোর্টের সামনে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার-২, ৫ দিনের রিমান্ডে

সংবাদ জমিন রিপোর্টঃ
হাইকোর্টের সামনে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ২ জন ৫ দিনের রিমান্ডে। ঢাকার হাইকোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে আশরাফুল হক নামে রংপুরের এক ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় গ্রেফতার জারেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার প্রেমিকা শমীমা আক্তার ওরফে কহিনুরের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন রিমান্ডের আদেন দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিরোনাম