পুরাতন পোশাক বদলে নতুন পোশাকে পুলিশ

সংবাদ জমিন রিপোর্টঃ
পুরাতন পোশাক বদলে নতুন পোশাকে পুলিশ। বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরাতন পোশাক ছেড় আজ থেকে নতুন পোশাক পরা শুরু করেছেন। সব সদস্যের জন্য এখনও পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশেষ কিছু ইউনিটের সদস্যরা নতুন পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছেও নতুন পোশাক পৌঁছে যাবে।’

শিরোনাম