সরকার জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায়: জি এম কাদের

সংবাদ জমিন রিপোর্টঃ
হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চায়। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘জাতীয় পার্টিকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। একটি পাতানো ও একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে জনগণ মনে করছে। শনিবার (১৫ নভেম্বর) বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না।

জি এম কাদের উল্লেখ করেন, নির্বাচনি কাজের অংশ হিসেবে গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেখানে এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।

শিরোনাম