এবার ময়মনসিংহ-১১ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে মশালমিছিল

সংবাদ জমিন রিপোর্টঃ
এবার ময়মনসিংহ-১১ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে মশালমিছিল। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশালমিছিল ও বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নে এ বিক্ষোভ ও মশালমিছিল করা হয়। এ সময় দলীয় প্রার্থীকে চাঁদাবাজ উল্লেখ করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মনোনয়ন বাতিলের দাবি জানান তারা।

মিছিলের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিতে ওউ ইউনিয়নে গণসমাবেশ করা হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ​মো. শহিদুল ইসলাম। ​প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম। এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোর্শেদ আলম।

সমাবেশ শেষে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা বিশাল মিছিল বের করেন। মোর্শেদ আলমের পক্ষে স্লোগানে স্লোগানে মিছিলটি ওই ইউনিয়নের সিডস্টোর বাজার প্রদক্ষিণ করে। এ সময় কর্মী-সমর্থকরা স্লোগান দেন, ‘চাঁদাবাজকে মনোনয়ন, মানি না মানবো না; চাঁদাবাজের মনোনয়ন, বাতিল করো করতে হবে।’

শিরোনাম