বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লাশের পাশে গুলির খোসা পেয়েছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল গেছি। জহিরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

শিরোনাম