ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন দুর্বৃত্তদের

বিশেষ প্রতিনিধিঃ
জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন দুর্বৃত্তদের। ফেনীর ট্রাংক রোডের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ভোরে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের একটি অংশ পোড়া অবস্থায় দেখতে পান। তবে বড় কোনও ক্ষতি না হলেও এটি পরিকল্পিত নাশকতা নাকি ভীতি তৈরির চেষ্টা– এ নিয়ে জনমনে নানা কথা ঘুরপাক খাচ্ছে।

স্মৃতিস্তম্ভের ভাঙা অক্ষর, পোড়া ফ্লোর ও দেয়ালের কিছু অংশ দেখে স্থানীয়দের ধারণা, রাতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

শিরোনাম