আদালতে লতিফ সিদ্দিকীর সাথে এলেন কাদের সিদ্দিকী

সংবাদ জমিন রিপোর্টঃ
আদালতে লতিফ সিদ্দিকীর সাথে এলেন কাদের সিদ্দিকী। ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় জামিনে কারামুক্তির পর আদালতে হাজিরা দিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী আদালতে আসেন।

রবিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আগামি ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।এদিকে এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে হাজিরা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী রেজাউল করিম হিরণ।

শিরোনাম