ধামরাইয়ে গানপাউডার ছিটিয়ে বাসে আগুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
গানপাউডার ছিটিয়ে বাসে আগুন। ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড় করিয়ে করে রাখা ডি-লিংক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ধামরাই উপজেলাগামী সড়কের ১০০ গজ দূরে বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। প্রায় ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানা যায়, বাসটি সেখানে পার্কিং করে রাখা হয়। রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে তিন জন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গানপাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। এরপর পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন এসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

শিরোনাম