বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আটক-৩
বিশেষ প্রতিনিধি:
বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আটক-৩। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান।
তিনি জানান, রবিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা পুলিশের হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারা হলেন- লতিফপুর গ্রামের শাহ আলমের ছেলে ইমন হোসেন (২১), মমিন উল্যাহর ছেলে আলমগীর হোসেন (৪০) ও নুরুল আমিনের ছেলে হুসাইন কবির সেলিম (৫০)। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে বিকালে পারিবারিক কবরস্থানে আবুল কালামকে দাফন করা হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে