জামায়াত নেতার গাড়িতে আগুন

বিশেষ প্রতিনিধি:
গাড়িতে আগুন। কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর জামায়াত নেতা ফজলু মোল্লার পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার লাগোয়া হায়দারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রামের মিয়া বাজার হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন বলেন, ভোরে মহাসড়কের পাশে পার্কিং করা গাড়িটি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।

শিরোনাম