রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব না: সিইসি

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আগে থেকে এই ধরনের আলোচনাগুলো করা হয়ে থাকে। আমরা নানা বাস্তবতার কারণে যে এই কাজটা শুরু করতে পারিনি। শুরু করতে দেরি হয়েছে। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কি আপনারা জানেন, কোন প্রেক্ষাপটে আমরা আছি।’

শিরোনাম