এবার ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধিঃ
এবার ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ দুর্বৃত্তরা। বগুড়ার শেরপুরের পর ধুনটের গোসাইবাড়ি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের বারান্দায় থাকা ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে ব্যানারটি পুড়ে গেছে, কয়েকটি চেয়ার ও বেঞ্চ কালো হয়ে গেছে।

গ্রামীণ ব্যাংক বগুড়ার ধুনটের গোসাইবাড়ি শাখার নৈশপ্রহরী শহিদুল ইসলাম জানান, রবিবার রাত ৩টার দিকে ব্যাংকের বাইরে শব্দ শুনতে পান। তিনি টর্চলাইট হাতে বের হয়ে দেখতে পান, অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে প্লাস্টিকের বোতলে তৈরি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আগুনে ব্যাংকের প্রধান গেটের ভেতরে থাকা একটি ব্যানার, একটি চেয়ার ও একটি বেঞ্চ পুড়ে যায়। আগুন দেওয়ার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। রাজনৈতিক উত্তেজনার সুযোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। বড় ধরনের ক্ষতি না হলেও বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

শিরোনাম