মির্জা ফখরুলের বিরুদ্ধে স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি নেতাকে বহিষ্কার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব কামরুল আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

শিরোনাম