পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিলের ঘটনায় এসআই প্রত্যাহার

বিশেষ প্রতিনিধিঃ
পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিলের ঘটনায় এসআই প্রত্যাহার। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শেখ হাসিনার রায়ের প্রতিবাদে পুলিশের টহল দলের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এর আগে সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে এ মিছিল করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতিতে মিছিল করলেও ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

শিরোনাম