এবার মধ্যরাতে গুলিস্তানে ভবনে আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
মধ্যরাতে গুলিস্তানে ভবনে আগুন। রাজধানীর গু‌লিস্তা‌নে একটি মা‌র্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রমনা ভব‌নের পাশের ৬ তলাবিশিষ্ট ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সা‌র্ভিসের ৪ট ইউনিটের চেষ্টায় রাত ১২টা ৫৮ মি‌নি‌টে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সা‌র্ভিসের মি‌ডিয়া সে‌লের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।

শিরোনাম