নবীননগর-চন্দ্রা সড়কে পোশাক কারখানার শ্রমিকদের বাসে আগুন

বিশেষ প্রতিনিধি,সাভার:
নবীননগর-চন্দ্রা সড়কে পোশাক কারখানার শ্রমিকদের বাসে আগুন। ঢাকার আশুলিয়া ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন নবীননগর-চন্দ্রা সড়কে একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে নবীনগর-চন্দ্রা সড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

শিরোনাম