রাজধানীর কুড়াতলীতে গ্যারেজে আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
কুড়াতলীতে গ্যারেজে আগুন। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে একটি রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০ টার দিকে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিরোনাম