‘জয় বাংলা’গানের টিকটক পোস্ট করায় কলেজছাত্র গ্রেফতার

ফেনী প্রতিনিধি:
‘জয় বাংলা’গানের টিকটক পোস্ট করায় কলেজছাত্র গ্রেফতার। ফেনীতে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় কামরুল হাসান নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে ‘ছাত্রলীগ কর্মী’ ও সংঘর্ষের ঘটনায় করা একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার কামরুল হাসান উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খণ্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

শিরোনাম