ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে হত্যা

বিশেষ প্রতিনিধি:
ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে হত্যা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক স্কুলছাত্র ইয়াসিন শেখকে (১২) র‍্যাকেট দিয়ে পিটিয়ে ও রড ঢুকিয়ে স্কুল হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি গ্রামের বড়বাড়ির পাশের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ওই শিক্ষার্থী মারা যায়। সেখানে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে লাশ পৌঁছেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার ইয়াছিন বরইহাটি বড়বাড়ি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে ও বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

মুকসুদপুর উপজেলার সিন্ধয়াঘাট পুলিশ ফাঁড়ির আইসি আলমগীর হোসেন বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। র‍্যাকেট দিয়ে আঘাত করার পর তা ভেঙে যায়। পরে র‍্যাকেটের রড কানের নিচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়।

শিরোনাম