মানিকগঞ্জে আগুনে পুড়ে মারা যাওয়া সেই চালকের পরিবারে কান্নার মাতম থামেনি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আগুনে পুড়ে মারা যাওয়া চালকের পরিবারে কান্নার মাতম থামেনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চালকের ছেলে সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মানিকগঞ্জ শহরে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে করে স্কুলে আনা-নেওয়া করা হতো। গত ১৩ নভেম্বর,বৃহস্পতিবার সন্ধ্যায় মহাসড়কের পাশে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পদচারী–সেতুর নিচে বাসটি পার্কিং করা হয়। পাহারার জন্য চালক পারভেজ বাসের ভেতরে ঘুমিয়ে পড়েন। আর এ অবস্থায় দুর্বত্তরা বাসটিতে আগুন দিলে চালক দগ্ধ হন।পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর তার মৃত্যু হয়।

শিরোনাম