মানিকগঞ্জে গাড়ি পোড়ানো মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
গাড়ি পোড়ানো মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মাসুদুর রহমানের নিজ বাড়ি উপজেলার কৃষ্ণদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গত রোববার (৯ নভেম্বর) শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের সারমানো ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস আগুন দিয়ে পোড়ানো হয়। এই বাস পোড়ানো মামলায় মাসুদুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

শিরোনাম