নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ প্রাণ গেলো ৫ জনের, আহত শতাধিক

বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ প্রাণ গেলো ৫ জনের, আহত শতাধিক।নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেয়াল চাপায় আহত হয়ে বাবা-ছেলেসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। নরসিংদীর জেলা প্রশাসক বলেন, ভূমিকম্পের প্রভাবে সদর, পলাশ ও শিবপুরে বাবা-ছেলেসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি। প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ হতে কন্ট্রোলরুম খোলা হয়েছে। বিভিন্ন টিমের মাধ্যমে সমন্বয় করে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনামতে পরে সবধরনের সহায়তা করা হবে।

ঘটনায় নিহতরা হলেন, সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৭) ও তার ছেলে হাফেজ মো. ওমর (৮); পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫) ও কাজীরচর নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫); শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫)।

শিরোনাম